
পলাশ মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির নগদ ২,২০০ টাকাসহ কামরুজ্জামান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে দড়ি বাঞ্ছারামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কসাই রুবেলের গরুর খামারের পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত কামরুজ্জামান (২৬) মানিকপুর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত