
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশনায় বাধাদান এবং উদীচীর কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের চৌরাস্তায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ এর আয়োজনে এই প্রতিবাদ ও জাতীয় সংগীত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, সহ-সভাপতি অমল টিক্কু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা তেল গ্যাস আন্দোলনের সদস্য সচিব মাহবুব আলম রুবেল, প্রিপেইড মিটার আন্দোলনের আহ্বায়ক ও সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ,কমিউনিস্ট পার্টির সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু