হোম » সারাদেশ » ঢাকা গামী বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা গামী বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তুজা হাসান। শুক্রবার (১৬ মে) বিমানের চাকা খুলে যাওয়ার পর এ কথা জানান তিনি।
গোলাম মোর্তুজা হাসান বলেন, কক্সবাজার বিমানবন্দর থেকে ১ টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে। এসময় বিমানের পেছনের চারটি চাকার মধ্যে একটি খুলে পড়ে যায়। পরে পাইলটের বার্তা পাওয়ার পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টা ২১ মিনিটে নিরাপদে অবতরণ করেন। বিমানটিতে মোট ৭৫ জন আরোহী ছিল। সবাই নিরাপদে রয়েছেন। গোলাম মোর্তুজা হাসান আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হবে। তদন্তের মাধ্যমে কারণ বের হবে। তারপর ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌৫ জন যাত্রী ছিলেন। শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২১ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!