হোম » সারাদেশ » ধুনটে প্রধান শিক্ষকের জমির ধান চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। 

ধুনটে প্রধান শিক্ষকের জমির ধান চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রধান শিক্ষকের জমির ক্ষেতের পাকা ধান চুরি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।গত সোমবার (১২ই মে) সকাল ৬,টার দিকে উপজেলার কালের পাড়া ইউনিয়নের শিয়ালী মৌজার বেললা তোলা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান জুয়েল (৫৫) বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও  অজ্ঞতানামা ১৪/১৫ আসামি করে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।
কামরুজ্জামান জুয়েল চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামের মৃত সাহার উদ্দিন মন্ডল ছেলে ও সোনাহাটা হাজী কেয়ামতুল্ল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কামরুজ্জামান জুয়েল বলেন, আমার সহপরিবার নিয়ে বগুড়া শহরের বসবাস করি নিউ গ্রামের বাড়ির আমার ফসলের জমি গুলো এলাকার কিছু অসহায় মানুষের মাঝে বর্গা দিয়ে চাষাবাদ করে আসছি। এমতাবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ই মে সকাল অনুমান ৬ টার দিকে আমার শিয়ালী মৌজার বেললা তোলা ৫০ শতক জমি ধান চুরি করে কেটে নিয়ে যায় কালের পাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত খতেবর মন্ডলের ছেলে দুদু মন্ডল (৬৫), বুদু মন্ডল (৬০), দুদু মন্ডলের ছেলে শাহিন আলম মন্ডল (২৭), সোহান মন্ডল (২৬), তফিজ উদ্দিন এর ছেলে জুয়েলসহ অজ্ঞাতনামা ১৪/১৫ ব্যক্তি। এতে প্রধান শিক্ষক কামরুজ্জামান জুয়েল এর প্রায় ১,লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান সংবাদ কর্মীদের।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!