
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১২ মে) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা। মনির উদ্দিন ওরফে মনু একই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে, পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান