
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলার জাকির হোসেন রানা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাশেম -শাহীন পরিষদ) কেন্দ্রীয় কমিটির নব নির্বচিত উপপ্রচার সম্পাদকের নির্বাচিত হওয়ায় অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুকুয়া ইউনিয়ন শাখা ও শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
২০ নং পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগমের সভাপতিত্বে ও তাওহিদুল ইসলাম কাশ্মীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব, কায়েসুর রহমান ফকু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দুমকি ইউনাইটেড মহিলা কলেজ সহকারী অধ্যাপক মোঃ খালিদ হোসেন খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাজীব কাজী, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ এম কাওসার মাদবর, পটুয়াখালী সদর উপজেলার স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক রতনুজ্জামান তনু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান, লিয়াকত আলী, আঃ রাজ্জাক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুকুয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ কুকুয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক উপস্থিত ছিলেন।
তার এ অর্জনে আমতলী উপজেলার শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। শিক্ষক নেতৃত্বে আমতলী সক্রিয় অংশগ্রহণকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাকির হোসেন রানা বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি জনাব মোঃ আবুল কাশেম স্যার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যাঁদের প্রেরণা ও সহযোগিতা আমাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
উল্লেখ্য মোঃ জাকির হোসেন রানা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০নং পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি পেশাজীবী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল