হোম » সারাদেশ » ভৈরবে বোন জামাইয়ের হাতে শ্যালক খুন। ঘাতক গ্রেফতার

ভৈরবে বোন জামাইয়ের হাতে শ্যালক খুন। ঘাতক গ্রেফতার

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে গজারিয়ারি ইউনিয়নের মানিকদী নয়া হাটি গ্রামে পারিবারিক কলহের জেরে  বোন জামাইয়ের হাতে শ্যালক খুন হয়েছে। নিহত শ্যালক একজন স্কুল পড়ুয়া ছাত্র। নিহতের নাম রাকিব (১৪) তাছাড়া ও অপর এক শ্যালক জিসান কে ছুরিকাঘাত করে আহত করে।  ঘটনার পর পুলিশ ঘাতক  ফারুক ও তার মাকে গ্রেফতার করেছে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । নিহতদের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায় শুক্রবার দুপুরে  ঘাতক ফারুক মিয়া  তার পুত্র কে মারধোর করে । এ সময়  তার স্ত্রী  নাবিলা পুত্র  কে বাঁচাতে  এগিয়ে  এলে তাকে ও মারধোর করে  ঘর থেকে  তাড়িয়ে  দেয় স্বামী  ফারুক মিয়া।  তারপর  তাকে আর খোঁজে  পাওয়া যায়নি।
এ ঘটনা জানার পর নাবিলার ২ ভাই নিহত রাকিব ও আহত জিসান  রাত ১১ টার দিকে  বোনকে মারধোরের কারন জানতে পাশে অবস্থিত  দুলা ভাইয়ের  কাছে গেলে  শ্যালক – দুলা ভাইয়ের  মধ্যে কথা কাটাকাটির  এক পর্যায়ে দুলা ভাই  শাবল দিয়ে  রাকিবের মাথায়  আঘাত করে এবং  একই সময়ে  জিসান কে ধারালো সুইস  গিয়ার দিয়ে  এলোপাতাড়ি  আঘাত করে।
এ সময়  তাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে আহত অবস্থায়  ২ জনকে বাজিতপুরে জহুরুল ইসলাম  মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাকিব কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায় । তাছাড়া  জিসান ও সংকটাবস্থায় রয়েছে ।  এ বিষয়ে ভৈরব থানার ওসি  ( তদন্ত )   আবু তালেব জানান,পারিবারিক  কলহের জেরে  দুলা ভাইয়ের হাতে ১ শ্যালক খুন হয়েছে এবং আরেক শ্যালক আহত হয়েছে । ঘটনার পর ঘাতক দুলা ভাই  ও তার মাকে গ্রেফতার করা হয়েছে । নিহতদের  পরিবারের  পক্ষ থেকে  মামলা দায়ের করা হবে বলে  জানতে পারছি
 ফারুক মিিয়া শাবলেরর আঘাতে শ্যালক রাকিব (১৪)  ও জিসান (১৮) আহত হযেছে। ফারুকের স্ত্রী নাবিলা ২২)  নিহতের চাচা মোঃ সেন্টু মিয়া  ও মোঃ আছির উদ্দ্ীন। গ্রাম মানিকদী নয়াহাটি। ইজ্জত  আলী মেম্বারের বাড়ী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!