
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব ১১। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান। এর আগে গতকাল রাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দশতলা এলাকা থেকে ইয়াবাসহ আসামিদের আটক করে র্যাব-১১।
আটককৃত আসামিরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মোঃ চারু মিয়ার ছেলে মোঃ জিলানি (২৫) ও একই এলাকার আক্তার হোসেনের ছেলে মোঃ হৃদয় (২০)। আটককৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান