হোম » সারাদেশ » স্থায়ী ক্যাম্পাস না থাকলেও কোনো কিছুর কমতি ছিলনা: ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাস না থাকলেও কোনো কিছুর কমতি ছিলনা: ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

হাবিবুর রহমান: অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি, এখানকার সবাই অনেক আন্তরিক। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমও দেখতে পেয়েছি, পরীক্ষা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়েছি। স্থায়ী অবকাঠামো না থাকলেও কোনো আয়োজনের কমতি ছিল না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে এভাবেই অনুভুতি ব্যক্ত করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী হামিম।
তিনি আরো বলেন, কেন্দ্র পছন্দ করার সময় কিছুটা ভয় এবং স্থায়ী অবকাঠামো না থাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পছন্দের বিষয়ে সংশয় ছিল। কিন্তু আজ এখানে এসে সকল ভয় এবং সংশয় দূর হয়েছে।  নাটোরের থেকে আসা বেলাল হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা, জেলা ও উপজেলা কল্যাণ সমিতির সেবা গ্রহণ করেছি। সবকিছুই গোছালো এবং সুশৃঙ্খল ছিল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অভিবাকদের সাথে কথা বললে, আব্দুল জলিল নামের একজন বলেন, ”এখানে বেশকিছু ব্যতিক্রমী উদ্যোগ চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুন্দর পরিবেশে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করেছেন। এছাড়াও গরম থেকে রক্ষা পেতে ফ্যান, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ প্রশংসার দাবি রাখে।
প্রসঙ্গত, আজ শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় শাহজাদপুর ইব্রাহিম পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এই ২টি ভেন্যুতে  পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটে মোট ১৯৮৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৮৭১ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৯৪.১৬ শতাংশ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!