
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে সাগরপথে অবৈধভাবে পাচারকালে ট্রলার থেকে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান । আটক ১০ জন পাচারকারি কক্সবাজার, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, সাগরে ৫৮ দিনে মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনো ট্রলার অবস্থান করা বেআইনি। কিন্তু বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনের সদস্যরা। এতে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশনা দিলেও তা না করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড। এসময় ট্রলারে তল্লাশ চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে ট্রলারে থাকা ১০ পাচারকারিকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, ট্রলারটি থেকে উদ্ধার করা সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ