
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে পৌর কার্যালয়ের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটের সভাপতি মো. মনছুর আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠিকাদার সমিতি সহ-সভাপতি মো. মুছা, সাংগঠনিক সম্পাদক মো.মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক এহছান, খোরশেদ আলম, মহিউদ্দিন, মফিজুর রহমান হিরু, সৈকত দাশ ইমন, মো. ফারুক, পৌরসভার ডিজিটাল সেন্টার উদ্যোক্তা কামাল হোসেন, অপারেটর রিদোয়ান রানা, খালেদ, ইকবাল, সায়েদ, রফিক প্রমূখ।
পরে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌরসভা মসজিদের ঈমাম মাওলানা এনামুল হক।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত