
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ভেজাল ও অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসক নীলফামারীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্সের ডিলার ফারুক আহমেদের গোডাউন থেকে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত নয়। এছাড়া বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামসুল আলম। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার