
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিম্ত্রীর ভাতিজা আরিফ হাসানের (২২)লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। (১৬মার্চ) রবিবার ভোররাতে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি সোনাভরী নদীতে নৌকার উপর ফেলে রেখে পালিয়ে যায় দূর্বত্তরা ।
ঘটনাটি ঘটেছে উপজেলার যাদুরচরন ইউনিয়নের ধনারচর চর গ্রামে। পরে রৌমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদÍর জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। নিহত আরিফ হাসান সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিম্ত্রীর জাকির হোসেনের বড়ভাই সুরুতজামানের ছেলে।
নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেল রেখে পালিয়ে যায় । তিনি আরোও বলেন, একই গ্রামের কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত নিয় আমার ছোট ভাইয়ের সাথে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।তারাই আমার ভাই কে হত্যা করেছে।
ঘটনার দিন আরিফকে ডেকে নিয়েখুনিরা শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় । তার গলায় মাফলার পেচানো এবং শরীররে আঘাতের চিহ্ন রয়েছে । এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে খুনি আজাদ ও তার ছেলে ইমন সহ ৬/৭ জনকে আসামী করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদÍর জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনা প্রসঙ্গে রৌমারী থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কল) মামিনুল ইসলাম বলেন, ‘কী কারন খুন হয়েছে সেটা এখনই জানানা যায়নি। এ বিষয় আরো তদÍ ও খোজখবর নিয়ে আসল ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবসথা নেয়া হবে।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি