
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসের দক্ষিন পার্শে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। ৭ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে এ ঘটনা ঘটিয়েছে তারা।
জানা যায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন কে কেন্দ্র করে সারাদেশে সৃস্ট ভাংচুর বগুড়া জেলার শেরপুর উপজেলাতেও শুরু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ২০ থেকে ৩০ জন বিক্ষুব্ধ ছাত্র বুলডোজার দিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙ্গে ফেলেছেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা বলেন, ‘আমরা আওয়ামী লীগকে মানি না, তাদের দোসরদের মানি না। এ কারণেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এই ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। এর বাইরে আমরা অন্য কিছু ভাংচুর করব না।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফেরদৌস বলেন, ‘ম্যুরালটি আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতীক হয়েছিল। এ কারণে এটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ এদিকে ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর উপজেলার নেতা ইয়াছিন আলী জানান, ‘যেহেতু সরকার যেকোনো ধরনের ভাংচুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরাও এসবের বিরুদ্ধে। এই রাতে কারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙেছে, তা আমরা জানি না। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি