
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক তাজউদ্দিন তাজকে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের আখড়া বাজার এলাকা থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তাজউদ্দিন তাজ হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ন-আহ্বায়ক এর দায়িত্ব পালন করে আসছে। তিনি সিদলা ইউনিয়নের চর-বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। গত ৫ আগষ্ট কিশোরগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তাজউদ্দিন তাজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২