
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শরাফত আলী হোসেন এর ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় অফিসে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, যুগ্ম আহ্বায়ক শিবলু ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, পৌর বিএনপি আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত বিএনপি নেতা সরাফত আলী হোসেন এর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন৷

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য