
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্য ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা শাখার এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা প্রাইমারি স্কুল মাঠে জেলা শাখার আয়োজনে এই পরিচিত সভাটি অনুষ্ঠিত হয়। তারেক ঐক্য ফ্রন্টের জেলা শাখার সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
এ সময় আসফাকুর রহমান রুবেল,শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দপ্তর বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, প্রচার সম্পাদক হোসেন আলী, মহিলা বিষয়ক সম্পাদক আফসানা পারভীন সহ কমিটিতে মোট ৫৬ জন সদস্যের পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা শুরুর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী