
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আনন্দঘন পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমীতে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় বিদ্যালয়ের খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এরপর দুপুর পরে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিশেষ ইভেন্ট ছিলো ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও তরুণ প্রজন্মের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা। যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সবশেষে সন্ধ্যায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কামারগ্রাম কাঞ্চন একাডেমির প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য মো. মোনায়েম খান ও বিদ্যোৎসাহী সদস্য নাজমুল ইসলাম রানা প্রমুখ।

আরও পড়ুন
ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু,চালক আহত
বাসাইলে প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
এম আই এস টি গাজীপুরে ASSET প্রকল্পের অর্থায়নে ডিপ্লোমা শিক্ষার্থীদের কর্মশালা অনুষ্ঠিত।