
মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (এম আই এস টি) গাজীপুর এর আয়োজনে ও ASSET প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অর্থায়নে এম আই এস টি গাজীপুর প্রশাসনিক ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে “চতুর্থ শিল্প বিপ্লবে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা ও কর্তব্য” শিরোনামে আলোচনা সভায় অতিথি বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব শামসুর রহমান খান, অতিরিক্ত সচিব( উন্নয়ন অনুবিভাগ) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। তিনি তার বক্তব্যে ডিপ্লোমা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত ও প্র্যাকটিক্যাল ক্লাসের উপর মনোযোগী হওয়ার ওপর জোর প্রদান করেন। তিনি আরো বলেন ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে ও গাইড বই এর উপর নির্ভরশীল হওয়া যাবে না। জার্মান ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রের কারিগরি শিক্ষা ব্যবস্থা ও প্রসার তুলে ধরেন এবং আমাদের দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত ডিপ্লোমা গ্রাজুয়েটদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে বর্তমান সরকারের কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব প্রদানের বিষয়টি আলোকপাত করেন।
তিনি জানান আমাদের দেশে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট এর মত আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে।কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখেন আহমদ হোসেন ভূঁইয়া, উপ-পরিচালক ( উপসচিব) স্থানীয় সরকার ও সভাপতি এম আই এস টি, গাজীপুর কলেজ ব্যবস্থাপনা পরিচালনা কমিটি। এম আই এস টির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহম্মদ মোস্তাকিম তার বক্তব্যে প্রধান অতিথি জনাব শামসুর রহমান খান (অতিরিক্ত সচিব) মহোদয়ের নিকট বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: হায়দার আলম, প্রকৌশলী ড: প্রণব কুমার সাহা, অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম সরকার, আমির হাসানাত খান পাঠান,মাসুদ সরকার, মুহাম্মদ রফিকুল ইসলাম আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন
ভোলাহাট সীমান্তে নেশাজাতীয় সিরাপ আটক
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু