
জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি:“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইবনুল আবেদনী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, বিসিক উপ-ব্যবস্থাপক শামিম আল মামুন, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিম বারী, উদ্যোক্তা তসলিমা ফেরদৌস ও আহসান হাবীবসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন । যুব ও উদ্যোক্তা সমাবেশ ২৭টি উদ্যোক্তার স্টল অংশ নেয়। সমাবেশের আগে প্রধান অতিথি জেলা বনবিভাগের পক্ষ থেকে বিনামুল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে নৃত্য ও গান পরিবেশিত হয়। আয়োজকরা জানান- এ উৎসবের মাধ্যমে স্থানীয় যুব সমাজ তাদের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাদের উদ্ভাবনীর মাধ্যমে বেকারত্ব দুর হবে এবং স্বচ্ছলতা ফিরে আসবে।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি