
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি জিহাদ হোসেন (২০),কে দেশীয় অস্ত্র ও পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের রহমান নগর এলাকার আব্দুস সালামের পুত্র।
শুক্রবার (১৭ই জানুয়ারি) ভোররাত ৪টার দিকে রহমাননগর জিলাদারপাড়ায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং সাতটি বিভিন্ন সাইজের দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, একসময়ের কিশোর গ্যাং এর সদস্য জিহাদ হাতে অস্ত্র পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে শহরের রহমাননগর এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী ও নীরিহ লোকজনের নিকট থেকে চাঁদাবাজী করতো।
পুলিশ সূত্রে জানা যায়, জিহাদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদকের ৭টি মামলা রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মঈনুদ্দীন জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত