
কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিকনির্দেশনা মূলক একটি চিঠি পরম যত্নে দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রেখেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বড়শি কুড়া গ্রামের বাসিন্দা শহীদ জিয়ার অন্ধ ভক্ত গিয়াস উদ্দিন (৬৬)। তিনি মৃত জুবেদ আলীর পুত্র।
তিনি ১৯৭৮ সালে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সে সময় জিয়ার হাতে গড়া রাজনৈতিক সংগঠন ‘জাগদল’ থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অদ্যাবধি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
কেউ তার খোঁজ খবর রাখুক বা না রাখুক তিনি কিন্তু নিজ উদ্যোগেই পথে প্রান্তরে, হাট বাজার ও হোটেল রেস্টুরেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সফলতা ও ফিরিস্তি তুলে ধরছেন। তবে তার আক্ষেপ এতো দিনেও তিনি স্থানীয় উপজেলা কিংবা জেলা বিএনপি’র হাইকমান্ডের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী কিংবা ভক্ত হিসেবে কোনো স্বীকৃতি পায়নি। পায়নি নূন্যতম ওয়ার্ড পর্যায়ের কোনো দলীয় পদ-পদবি।
জিয়া পাগল গিয়াস উদ্দিন প্রসঙ্গে
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. মাহাবুবুর রহমান জানান, কিশোর বয়স থেকেই দেখে আসছি গিয়াস উদ্দিন একজন শহীদ জিয়া পাগল মানুষ। এক কথায় তিনি প্রেসিডেন্ট জিয়ার অন্ধ ভক্ত। তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য কিছুই বোঝেন না। এমন একজন একনিষ্ঠ বিএনপির কর্মী পাওয়া বর্তমান প্রেক্ষাপটে এ সমাজে খুবই দুস্কর।
সরেজমিনে গিয়ে শহীদ জিয়ার সৈনিক গিয়াস উদ্দিন হলে তিনি জানান, আমি ১৯৭৮ সালের ২৫ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত জিয়ার হাতে গড়া সংগঠন গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য হিসেবে যোগ্যতা অর্জনের জন্য রাইফেল চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দেই। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ১৯৭৯ সালের ১৪ জুলাই জিয়াউর রহমানের স্বাক্ষরিত একটি দিকনির্দেশনা মূলক ও অনুপ্রেরণা মূলক চিঠি পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
সেই থেকেই ওই চিঠিটি পরম যত্নে লালন করে বিগত ৪৬ বছর ধরেই জিয়ার কর্মকাণ্ডের ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরছি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, একদিন হয়তো তার ওই পরিশ্রমের যোগ্য মূল্যায়ন তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পাবেন। তবে সচেতন বিএনপি কর্মীদের প্রত্যাশা,জিয়াউর রহমানের একজন ভক্ত হিসেবে স্থানীয় বিএনপি’র হাইকমান্ডের নেতৃবৃন্দ গিয়াস উদ্দিনের খোঁজ খবর রাখবেন এবং তাকে যথাযথ মূল্যায়ন করবেন।

আরও পড়ুন
পদ্মা ভাঙন থেকে চারঘাট-বাঘা রক্ষায় জরুরি প্রকল্প: চকরাজাপুরে কাজের শুভ উদ্বোধন
নলডাঙ্গায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার