হোম » সারাদেশ » পদ্মা ভাঙন থেকে চারঘাট-বাঘা রক্ষায় জরুরি প্রকল্প: চকরাজাপুরে কাজের শুভ উদ্বোধন

পদ্মা ভাঙন থেকে চারঘাট-বাঘা রক্ষায় জরুরি প্রকল্প: চকরাজাপুরে কাজের শুভ উদ্বোধন

আবুল হাশেম 
পদ্মা নদীর অব্যাহত ভাঙন থেকে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার জনপদ রক্ষায় অবশেষে শুরু হলো জরুরি প্রতিরক্ষা কাজ। রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদের বিশেষ তৎপরতা এবং পানি সম্পদ মন্ত্রীর কাছে ডিও পত্র দেওয়ার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 শনিবার (১৩ জুন ) বাঘা উপজেলার দুর্গম চরাঞ্চল চকরাজাপুর ইউনিয়নে নদী ভাঙন ঠেকাতে ১৮০ ফিট এলাকায় জিআই ব্যাগ ও বালুর বস্তা ফেলার কাজের শুভ উদ্বোধন ও স্থান নির্ধারণ করা হয়।
কাজটির উদ্বোধন ও পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন,প্রবির কুমার গোস্বামী , প্রকৌশলী, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, জগলু সিকদার, সাধারণ সম্পাদক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি ,শফিকুল ইসলাম, সভাপতি, চকরাজাপুর ইউনিয়ন যুবদল সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদের লেটারহেডে পানি সম্পদ মন্ত্রী বরাবর একটি জরুরি চিঠি পাঠান স্থানীয় সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ। চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশের অন্যতম বৃহত্তম জলধারা পদ্মা নদী প্রতি বছর বিপুল পরিমাণ পলি বহন করে। এর ফলে নদী অববাহিকায় অস্থায়ী চরের সৃষ্টি হয়, যা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে নদীপাড়ের এলাকায় ভাঙন প্রবণতা বহুগুণ বাড়িয়ে দেয়।
চারঘাট ও বাঘা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্রতিবছরই নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকে। জনদুর্ভোগ লাঘবে এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় আগামী বন্যার আগেই ভাঙনকবলিত এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ও আইরিং নির্মাণ করা জরুরি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!