
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে আধুনিক মানসম্মত শিক্ষা কারিকুলামে পরিচালিত পৌর কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক আলীমুল ইসলামের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোছাদ্দেক হোসেন তোছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার ও স্কুল কমিটির সদস্য ডাঃ ওবায়দুল মিনহাজ। এ বছর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চারশজন শিক্ষার্থীর সকলেই আশানুরুপ ফলাফল অর্জন করেছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ সুুুধীজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য