হোম » সারাদেশ » বগুড়া শিবগঞ্জে রাতের আঁধারে আলু গাছ উপরে ফেলার অভিযোগ 

বগুড়া শিবগঞ্জে রাতের আঁধারে আলু গাছ উপরে ফেলার অভিযোগ 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে আলুর গাছ উপরে ফেলে ১ লক্ষ ২০ টাকা ক্ষতি সাধনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে উপজেলার চাউলিয়া পাড়া গ্রামে। এ ঘটনায় কৃষক শাহিন মিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন, পূর্বজাহাঙ্গীরাবাদ চাউলিয়াপাড়া গ্রামের উমর ফারুক (৩৫), আবু বক্কর সিদ্দিক (৫২), মিলিতা বেগম (৪৫) ও বিথি বেগম (২২)।  জানা যায়, পূর্বজাহাঙ্গীরাবাদ মৌজার ১১১১, ১১১৫ ও ১১১৬ দাগের ২৫ শতক জমি নিয়ে শাহিন ও আবু বক্কর সিদ্দিক গংদের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে গভীর রাতে সিদ্দিকগং বিরোধী জমিতে শাহিনের রোপনকৃত আলুর গাছ উপরে ফেলে নষ্ট করে ফেলে এমনটি অভিযোগে উল্লেখ করেন।
এব্যাপারে কৃষক শাহিন বলেন, ২৫ শতক জমি আমার মায়ের নামে রয়েছে। কিন্তু প্রতিপক্ষরা অন্যায় ভাবে জমির দাবী করে আসছে। প্রতিপক্ষরা রাতের আঁধারে জমি থেকে আলু গাছ উপরে ফেলে অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে।  এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!