হোম » সারাদেশ » জামালপুর জিল বাংলা সুগার মিলের আখ মারাই শুভ উদ্বোধন

জামালপুর জিল বাংলা সুগার মিলের আখ মারাই শুভ উদ্বোধন

রবিউল হাসান লায়ন: বন্ধ ছয় রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করবে সরকার। বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, ইতিমধ্যেই টাস্ক ফোর্সের প্রতিবেদন জমা দেয়া হয়েছে। চিনির উৎপাদন বৃদ্ধির সরকারের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে আখ চাষীদের দ্রুত পাওনা পরিশোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

এজন্য ইতিমধ্যেই জামালপুরের  আখ চাষীদের জন্য তিন কোটি টাকা পাঠানো হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র এসব কথা বলেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলের আখ মাড়াই অনুষ্ঠানে এসব কথা জানান। ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র বলেন, তাকে প্রধান করে বন্ধ চিনিকল নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। ইতিমধ্যেই টাস্ক ফোর্স তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সরকার বন্ধ চিনিকল চালু করবে, সবগুলো একসাথে চালু করা সম্ভব না হলেও একটা বা দুটি চালু করবে তারপর ধীরে ধীরে সব বন্ধ চিনিকল চালু করতে চায় সরকার। দেশের চিনির চাহিদা পূরণ করতে আখের উৎপাদন বাড়াতে হবে। চাষীরা যাতে আখের উৎপাদন বাড়াতে আগ্রহী হয় সেজন্য সরকার কাজ করছে।

এসময় তিনি উপস্থিত আখ চাষী সহ উপস্থিত সবাইকে আখ উৎপাদন এবং চিনি উৎপাদনে মনোযোগী হওয়ার অনুরোধ জানান। জামালপুর জিল বাংলা সুগার মিলের ব্যবস্হাপনা পরিচালক মোশাররফ হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান সহ স্হানীয় বিভিন্ন  সরকারি কর্মকর্তা,  রাজনৈতিক দলের নেতাকর্মী এবং আখ চাষীরা আখ মাড়াই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ বছর জামালপুর জিল বাংলা সুগার মিলের চিনি উৎপাদনের লক্ষমাত্রা চার হাজার দুইশো মেট্রিকটন। আগামী সত্তর দিন এ আখ মাড়াই কার্যক্রম চলবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!