হোম » সারাদেশ » সিংড়ার মাটিতে শেখ হাসিনা শেখ মুজিব দাঁড়ালেও  ধানের শীষ বিজয় লাভ করবে- দুলু  

সিংড়ার মাটিতে শেখ হাসিনা শেখ মুজিব দাঁড়ালেও  ধানের শীষ বিজয় লাভ করবে- দুলু  

মোস্তাফিজুর রহমান,নাটোর জেলা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই সিংড়ার মাটিতে শেখ হাসিনা শেখ মুজিব দাঁড়ালেও বিপুল ভোটে  ধানের শীষ বিজয় লাভ করবে। এই সিংড়াতে ফাইভ স্টার বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। তাদের রক্তে ডিএনএ  পরীক্ষা করলে স্বৈরাচার ফ্যাসিস্টের  গন্ধ বের হবে।আওয়ামীলীগের জন্মই হয়েছে সন্ত্রাসী  করার জন্য।  তিনি শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন।
এসময় সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে কোর্ট মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া আসনের সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ শামীম হোসেনসহ সিংড়া উপজেলার বিএনপি সকল অঙ্গ  সংগঠনের সকল নেতাকর্মী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!