
রবিউল হাসান লায়ন: জামালপুরে চলতি আমন মৌসুমে শুরু হয়েছে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান। এ অভিযান চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবার সদরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯৬০ মেট্রিকটন, সিদ্ধ চাল ৮ হাজার ৩৯ মেট্রিকটন ও আতপ চাল ২২৩ মেট্রিকটন।
এবার প্রতিকেজি ধানের সংগ্রহ মূল্য ধরা হয়েছে ৩৩ টাকা, প্রতিকেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৭ টাকা ও প্রতিকেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৬ টাকা। চুক্তিবদ্ধ ৩৪টি মিল মালিকের মাধ্যমে সংগ্রহ করা হবে এই ধানচাল।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে (সিংহজানী এলএস ডি-১) ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানা গেছে।
চলতি আমন মৌসুমে এই ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা ও সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদসহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি