হোম » সারাদেশ » সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ এমপি”র বিরুদ্ধে অস্ত্র মামলা

সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ এমপি”র বিরুদ্ধে অস্ত্র মামলা

জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  হামলার ঘটনায় সাবেক মুখ্য সচিব এবং জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ আ.লীগের ১০ নেতার বিরুদ্ধে  মামলা করা হয়েছে। শুক্রবার ( ১ নভেম্বর) জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন।

এই মামলার অন্য আসামিরা হলেন, বিমান বাহিনীর অবসর প্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শহরের বেলটিয়া এলাকার সফিকুল ইসলাম , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু , জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ , জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি,  পাথালিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে রেজুয়ান রাজন, মেলান্দহ উপজেলার চরশুকনা গ্রামের মোকলেছুর রহমান , একই এলাকার মুকলেছুর রহমানের ছেলে সাইফুল্লা ইসলাম,পৌর শহরের পাথালিয়া এলাকার সাকিবুল আহসান । এছাড়া এই মামলায় আরও ২০০/৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলার লিখিত আবেদনে বলা হয়েছে , গত ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি মির্জা আজম চত্বর হয়ে প্রদক্ষিণ করে শহরের নতুন হাইস্কুলে মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্রসহ হামলা করে।  এসময় শর্টগান ও পিস্তল দিয়ে ছাত্রদের উপর গুলি করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন আহত হয় ও আন্দোলন ছত্রভঙ হয়ে যায়।

শনিবার সকালে (২ নভেম্বর) জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, গত ৩ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১০জনকে আসামী করে শাহাদাত হোসেন সাগর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!