
রাজশাহীর বাঘা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ্ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকেল ৪ টায় বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ্ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) যোবায়ের হোসেন।
বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব এর সঞ্চালনায় উদ্বোধনকালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফি, বাঘা শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এছা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, বাঘা মাজারের মতয়াল্লি খন্দকার মোনছুরুল ইসলাম, সাবেক বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোনোয়ারুল ইসলাম মামুন প্রমুখ।
-আবুল হাশেম-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য