
নওগাঁ পোরসায় নিতপুর রোডে ব্রাক অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় ।
জানা যায় ,রাত আটটা ত্রিশ মিনিটে নিতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাইট কোচ ব্রাক অফিসের কাছে কালভার্ট সংলগ্ন স্থানে পৌঁছিলে সারাইগাছি থেকে নিতপুর মুখী আসা মোটরসাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষ হয় ।
এতে মোটরসাইকেল আরোহী মাথায় আঘাত লেগে মাথা থেতলে যায় এবং স্পটে মারা যায় । এলাকাবাসীর তথ্য মতে জানা যায় মৃত ব্যক্তির নাম মোঃ আলমগীর পিতা মোঃ ফুলচান ,গ্রাম করমু ডাঙ্গা বর্তমানে তিনি কালাইবাড়ি শশুরের বাসায় থাকতেন এবং কালাই বাড়ি মোড়ে স্বর্ণকারের দোকান করতেন। এ বিষয়ে পোরসা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিন রেজার কাছে জানতে চাইলে তিনি জানান লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশের অভিভাবকদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
-এম এ মান্নান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক