
শেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তরফদার মাহমুদুর রহমান মহোদয় এর সাথে তাঁর কার্যালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সাক্ষাৎকালে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
-মোঃ শরিফ উদ্দিন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য