
মহা নবী সঃ এর পৃথিবীতে শুভাগমন উপলক্ষ্যে স্বাগত র্যালি ও অলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র সেনা ও যুব সেনার আয়োজনে আজ রোববার দুপুরে ভৈরব ফল মার্কেটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রণ্টের ভৈরব উপজেলা শাখার সভাপতি শাহ মুহম্মদ খন্দকার দ্বীন ইসলাম,সাধারন সম্পাদক হাজি মোঃ রুবেল ও ইসলামী যুব সেনার আহবায়ক আলহাজ্ব আবু হানিফ বাদল প্রমূখ । এ সময় তারা নবীর শুভাগমন উপলক্ষ্যে জশনে জুলুছ উদযাপিত করার জন্য সকলের প্রতি আহবান জানান । আলোচনাসভা শেষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন