
জামায়াতে ইসলামীর নওগাঁর সদর উপজেলা শাখার সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রহিম এর সঞ্চালনায় শহীদদের পরিবারে অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পূর্ব শাখার নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন। এ সময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোনায়েম হোসাইন, নায়েবে আমীর মাহমুদুল হক এবং সহ: সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ। এ সময় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের অনুদান প্রদানের পাশাপাশি এই দুই শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৫আগষ্ট ঢাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাহাফুজ আলম শ্রাবন ও বিল্পব মন্ডল। শহীদ মাহাফুজ আলম শ্রাবন ঢাকার একটি বে-সরকারি প্রতিষ্টানে চাকুরি করতেন এবং বিল্পব মন্ডল সেলুনে কাজ করতেন। অর্থ সহায়তা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২