
বাগেরহাটের মোরেলগঞ্জ ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের পদ ত্যাগের দাবিতে ২য় দিনের মত সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০ টায় সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ-শরণখোলার ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে ছাত্র/ছাত্রীরা মুহুর মুহু স্লোগানে ফেটে পড়ে। এ সময় মোরেলগঞ্জ-শরণখোলার সড়কে গাছ ফেলে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা এক দাবি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দূর্ণীতি, অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের সাথে অসৌজন্য আচারনের অভিযোগে তার এ পদত্যাগ দাবি করেন তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জানান , প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে বাহিরে রয়েছেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে অবহিত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, তিনি দ্বায়িত্বে থাকাকালীন কোন অনিয়মের ঘটনা ঘটেনি। রাজনৈতিক পট পরিবর্তনের কারনেই তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তিনি।
এ সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভের বিষয়টি জেনে তাৎক্ষনিক প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছ।
-মোঃ এখলাস শেখ-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২