
সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ২৬ আগষ্ট সোমবার দুপুর ১২টায় নওগাঁর বদলগাছী কেন্দ্রীয় মন্দির হতে বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে চৌরাস্তার মোড় হয়ে বদলগাছী কেন্দ্রীয় দূর্গা মন্দিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে বদলগাছী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাবেক সভাপতির পত্নী রূপশ্রী চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বদলগাছী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফাল্গুনী চক্রবর্ত্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সাহা,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল প্রমূখ। শেষে প্রসাদ বিতরণ করা হয়।
-আব্দুল কাদের-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য