
শেরপুর জেলা গার্মেন্টস সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে ২৪ আগষ্ট শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সাধারণ সভায় ত্রি বার্ষিক নির্বাচনে জেলা গার্মেন্টস সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয় দিদারুজ্জামান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা গার্মেন্টস সমিতির অনেক নেতাকর্মী ও সমিতির অনেক সদস্য।
দিদারুজ্জামান সিদ্দিকী শেরপুর জেলা গার্মেন্টস সমিতির সাধারণ সম্পাদক হওয়ার বিভিন্ন মহেল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক তিনি শেরপুর জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক সফল ছাত্র নেতা।
এবিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিদার জানান, আমি প্রথমে মহান সৃষ্টি কর্তাকে শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ। এবং গার্মেন্টস সমিতির সকল সদস্যদের কে ধন্যবাদ। পরিশেষে তিনি আরও বলেন, সংগঠনটি সঠিকভাবে পরিচালনার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
-মো: আব্দুল করিম-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য