
চাটখিল উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গতের মাঝে শুক্রবার বিকেলে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যুগ্ন মহাসচিব ও নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি উপজেলার শাহাপুর ইউনিয়ন, রামনারয়নপুর ইউনিয়ন, পরকোট ইউনিয়ন ও চাটখিল পৌরসভার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রান সামগ্রী বিতরণ করেন। এ সময় চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: শাজাহান রানা, চাটখিল পৌরসভা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-মোঃ মনির হোসেন সোহেল-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য