
সারাদেশের ন্যায় চন্দনাইশের দোহাজারী পৌরসভার সকল নাগরিকদের প্রাকৃতিক দূর্যোগ বন্যা থেকে রক্ষা পেতে সতর্ক করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দোহাজারী পৌরসভার প্রশাসক মো. রাজিব হোসেন এক বিঙপ্তিতে জানান, দেশের বিভিন্ন জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে।
অতি বৃষ্টির কারণে যদি পানি বেড়ে যায় তাহলে কাপ্তাই বিদ্যুৎ প্রকল্পের বাঁধের পানি খুলে দিলে দোহাজারী পৌরসভা এলাকায় পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই পৌরসভার সকল নাগরিকদের সজাগ থাকার জন্য অনুরোধ করা হলো। একই সাথে পানি বেড়ে গেলে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে কিংবা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে জরুরী ভিত্তিতে স্কুল, কলেজ, মাদরাসা খুলে দেয়ার আহবান জানান। দূর্যোগ দেখা দেয়ার সাথে সাথে সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করা হয়। একই সাথে পৌর এলাকায় মাইক যোগে প্রচার করা হচ্ছে।
-মো.শহীদুল ইসলাম-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ