
কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ড এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে জেলার সাত উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা, বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা এনামুল ইসলাম ছকু, খয়বর হোসেন মন্ডল প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য