
টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বিদ্যালয়ের পাঠদানে মানসম্মত পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।
২০২২-২০২৩ অর্থবছরের ভূমি হস্তান্তর করের এক শতাংশ অর্থ হতে বাসাইল উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবু হানিফ সরকার সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ