
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পার হচ্ছি। এসময় শহর থেকে দ্রুগতিতে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে সদর উপজেলার শিলন্দা এলাকা থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি যার নম্বর সিরাজগঞ্জ -ড-১১-০৪১৭ জব্দ করে। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
তিনি আরও জানান, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় তার নাম মো. আলাউদ্দিন। বাকি পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য