
ফেনীর দাগনভূঞা উপজেলায় ৬ মাসের অন্তসত্তা এক নারীকে রাতের আধারে ঘরের দরজার চিটকিনি খুলে রুমে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে মো: আরিফ হোসেন (২৪) নামের এক বখাটে যুবক।
মামলার বিবরণ সূত্র জানায়, অন্তঃসত্ত্বা নারি নিজ বসতঘরে রাতে ঘুমানো অবস্থায় গত ১০ মে রাত আনুমানিক ১১.৫০ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। পরবর্তীতে ওই নারীর মা এসে উদ্ধার করে গত ১১ মে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানান নাই। এরপর আত্মীয় স্বজনের পরামর্শে ১৪ মে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। ধর্ষনকারি আসামী আসামী দাগনভূঞা পৌরসভা জগতপুর গ্রাম ভূঞা বাড়ির পাটোয়ারির ছেলে।
১৪ মে ধর্ষণ মামলার ভিত্তিতে আরিফ হোসেনকে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ঢাকা থেকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ। আসামীকে আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম।
-মোঃ আবদুল মুনাফ পিন্টু-

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা