
রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (৩০ মে) দিনগত মধ্যরাতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য।
জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২:৫০টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের দুইটি প্লাস্টিকের বস্তা হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসাথে মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ডিবির ওসি জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক