
চকরিয়া প্রতিনিধি : চকরিয়া উপজেলার কাকারার শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখা লাইট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সনামধন্য নূরানী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী লাইট এ্যাডুকেশন সেন্টার বটতলী শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মিনিবাজার শাখার সভাপতি জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বটতলী শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। প্রধান শিক্ষক মাওলানা নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা কবির মেম্বার। মাদ্রাসার শিক্ষক, মাওলানা আব্দুল মালেক, সাকিবুল ইসলাম, নূর উদ্দিন, সাদেক আহমেদ, আছিফুল ইসলামসহ অভিভাবক-অভিভাবিকা ও স্থানীয় বিশিষ্টজনেরা।
অভিভাবক সমাবেশে অতিথি বক্তব্যের পরে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা। এতে অভিভাবক ও পরিচালনা কমিটি ও স্থানীয়রা একীভূত হয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য