
রবিউল হাসান লায়ন : জামালপুর সদর -৫ আসনের এমপি আবুল কালাম আজাদের এপিএস পরিচয়দাতা প্রতারক মোঃ আবু হুরাইরা খালিদ (২৮) কে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব মানবিক পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর এর তত্ত্বাবধানে এস,আই, শফিউল ইসলাম (পিপিএম বার) ও এস,আই,মিঠু মিয়ার নেতৃত্বে একদল থানা পুলিশ ইং-১৯/০৫/২০২৪ তারিখ রাতে তথ্য প্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আবু হুরাইরা (খালিদ), পিতা- জিয়াদুল ইসলাম, সাং-বালুয়া বাসুয়া, থানা-সিংড়া, জেলা-নাটোরকে বগুড়া থানার গাবতলী এলাকা হইতে গ্রেফতার করে।
যার প্রধান কাজ হচ্ছে নিজেকে আওয়ামীলীগ নেতার এপিএস পরিচয় দিয়ে দলীয় এমপি-মন্ত্রী সহ সরকারী পদস্থ কর্মকর্তাদের বিভিন্ন পদ পদবীর লোভ সহ নানা প্রলোভনের ফাঁদে ফেলতেন। এরই ধারাবাহিকতায় সে নিজেকে জামালপুর সদর ০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, আবুল কালাম আজাদ মহোদয়ের এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন নেতা কর্মীদের প্রতারণা করায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল ২০ মে সোমবার দুপুরে জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান,,তিনি আরো বলেন, এই প্রতারক ইতিপূর্বে সে বাংলাদেশ বেতারের রেডিও টেকনিশিয়ান পদে চাকুরী করতেন। পরবর্তীতে প্রতারণার জন্য তার চাকরী চলে যায়। সে একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নিম্নবর্ণিত মামলা রহিয়াছে:

১। ডিএমপি এর পল্টন থানার মামলা নং-৪৫, তারিখ-১৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৯/৪০৬/৫০০/৩৪ পেনাল কোড,
২। সাভার থানার মামলা নং-৩৭, তারিখ-১৬/০১/২০২৩ খ্রিঃ, ধারা- ৪১৯/৩৮৫/৩৮৬ পেনাল কোড,
৩। নাটোর এর সিংড়া থানার মামলা নং-৪, তারিখ-০৪/১০/২০১৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড। এ বিষয়ে পুলিশ জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন যার, মামলা নং ৪৪ তাং ২০/০৫/২০২৪ইং

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক