
শাহজাহান সিরাজ : গাইবান্ধা পৌরসভার স্টেশন রোডের সান্দারপট্টি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক অগ্নিকান্ডের ঘটনায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে শহরের সান্দারপট্টির সনি রেকসিন হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ভুস্মিভুত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- মাহিম স্টোর, তামিম সুতা ঘর, নিউ সুতা ঘর, সনি রেকসিন হাউজ, তপু জরি ঘর, রাইসা রেকসিন হাউজ, সোহেল স্টোর, নিতাই চন্দ্র সাহা ও সুতা ঘর।
এব্যাপারে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে অনেক কষ্ট হয়েছে। অগ্নিকান্ডের দোকানগুলোর মধ্যে সুতা, পটকা, তেল ও কসমেটিকস ছিল। পটকাগুলো ফুটে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের খোঁজখবর নেন এবং তাদেরকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা