হোম » সারাদেশ » গাইবান্ধার সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর মাতার মৃত্যুতে মেয়র ও সাংবাদিকদের শোক বিবৃতি

গাইবান্ধার সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর মাতার মৃত্যুতে মেয়র ও সাংবাদিকদের শোক বিবৃতি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুরবানী সংসদের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডডেন্ড টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবুর মাতা ও শহরের গোডাউন রোডের মৃত রফিকুল ইসলামের সহধর্মিনী হাসিনা মুরশীদ (৭৭) বৃহস্পতিবার রাত সোয়া ২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর  গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাভেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, রবিন সেন, সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সমাজ কল্যাণ সম্পাদক মাহাবুব মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম আশিকি প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!