
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শণী সেবা সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু। এছাড়াও বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে প্রদর্শণীর উদ্ধোধন করেন অতিথিরা । পরে প্রদর্শণীর বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন তারা। প্রদর্শণীতে খামারীরা নিজেদের খামারের গরু- ছাগল,দুম্বা,হাসঁ- মুরগী, কুকুর- বিড়ালসহ নানা জাতের প্রাণী প্রদর্শণ করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা