
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে পানি দিতে সেচপাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে আব্দুল মান্নান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত্যু কৃষক আব্দুল মান্নান তাড়াশ পৌর এলাকায় কাউরাইল গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে। সোমবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত রাত ৮টার দিকে কাওরাইল গ্রামে পুকুরপাড়ে আব্দুল মান্নান তার বসতবাড়ি পাশে পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ মটর চালু করতে গেলে বৈদ্যুতিক তারের সঙ্গে শর্ট লেগে গুরুতর আহত হয়। পরে তার ছেলেসহ পরিবারের লোকজন তাতে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য